ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তিন মাস পর জামিনে কারামুক্ত হলেন বিএনপি নেতা আমিনুল হক

তিন মাস ছয় দিন পর জামিনে কারামুক্ত হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার সবকটিতে জামিন হওয়ায় গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বিয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই মঈনুল হক। তিনি বলেন, বৃহস্পতিবার আমিনুল হক মুক্তি পেয়েছে। সে শারীরিকভাবে অসুস্থ। তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে।


গত ২ নভেম্বর তাকে গুলশান-২ এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় করা বিভিন্ন থানায় ১২টি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।


এসব মামলায় দুই দফায় তাকে ১১ দিন রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে থাকাবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার কিডনিতে পাথর ধরা পড়ে এসময়ে।


মঈনুল হক তার ভাইয়ের জন্য দোয়া চেয়ে বলেছেন, সুস্থ হয়ে আবারো রাজনীতির মাঠে ফিরবেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

ads
ads
ads

Our Facebook Page

↑